BREAKING
• Global Climate Summit reaches historic agreement on emissions • Major tech merger announced between leading companies • Election results show record voter turnout in key states • Breakthrough in cancer research published in Nature • International diplomatic talks yield peace agreement

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

 

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

ঢাকা, ২১ জানুয়ারি ২০২৬: নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই আজ বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে।

এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সকল পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ২৭ জুলাই ২০২৫ তারিখে সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি ২০২৬। কমিশন তাদের জন্য নির্ধারিত বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করে।

“এটি একটি মস্ত বড় কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম, এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে।”

— প্রধান উপদেষ্টা, প্রতিবেদন গ্রহণকালে

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন

প্রস্তাবিত নতুন বেতন কাঠামো

Read Also:- চীফ প্রসিকিউটর কার্যালয় ICTCP নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিবরণ পূর্ববর্তী (টাকা) প্রস্তাবিত (টাকা)
সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ ২০,০০০
সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ ১,৬০,০০০

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ

  • স্বাস্থ্যবীমা: সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো স্বাস্থ্যবীমা প্রবর্তন।
  • প্রতিবন্ধী ভাতা: কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক ২,০০০ টাকা ভাতা (সর্বোচ্চ দুই সন্তানের জন্য)।
  • টিফিন ভাতা: ১১তম-২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব।
  • সংস্কার: পেনশন ব্যবস্থার সংস্কার, সার্ভিস কমিশন গঠন এবং কল্যাণ বোর্ড পুনর্গঠন।

বাস্তবায়ন বাজেট: প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য ব্যয় হচ্ছে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।

Read also:- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সূত্র: প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ড. মুহাম্মদ ইউনূস স্যার ,Facebook post.
0people liked this

SA Samim

Simple persion with simple thought.

View all articles by SA Samim

Leave a comment

You May Also Like

Categories