BREAKING
• Global Climate Summit reaches historic agreement on emissions • Major tech merger announced between leading companies • Election results show record voter turnout in key states • Breakthrough in cancer research published in Nature • International diplomatic talks yield peace agreement

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: ফলাফল, পাসের হার ও সম্পূর্ণ বিশ্লেষণ

বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় ভর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। এই দেশে প্রতিবছর এই একটি পরীক্ষাকে ঘিরে লাখো শিক্ষার্থীর স্বপ্ন, প্রস্তুতি ও ভবিষ্যৎ নির্ভর করে থাকে। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ফলাফল প্রকাশের মাধ্যমে এবছরের এই বহুল প্রতীক্ষিত অধ্যায়টির একটি বড় অংশ সম্পন্ন হয়েছে আজকে।

আমরা আজকের আলোচনায় জানার চেষ্টা করবো এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা ফলাফল, পাসের হার, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা, লিঙ্গভিত্তিক বিশ্লেষণ, মেধাতালিকা এবং ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো। তো চলুন শুরু করা যাক।
আরো পড়ুনঃ –NPCBL Job Circular 2026 | রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৫২১ পদে নিয়োগ


মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

আপনরা ইতিমধ্যেই জেনেছেন, যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষাটি নেওয়া হয়।

এবং এই ফলাফল প্রকাশের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে শিক্ষার্থী ও অভিভাবকদের। অনলাইনের মাধ্যমে রোল নম্বর ব্যবহার করে ফল দেখা এবং সংরক্ষণ করার সুযোগ রাখা হয়েছে।


পরীক্ষায় আবেদন ও উপস্থিতির পরিসংখ্যান

এবারের মেডিকেল ভর্তিপরীক্ষায়

  • মোট আবেদনকারী: ১,২২,৬৩২ জন
  • পরীক্ষায় উপস্থিত: ১,২০,৪৪০ জন
  • অনুপস্থিত: ২,১৯২ জন
  • বহিষ্কৃত: ২ জন

এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণের হার অত্যন্ত বেশি ছিল। প্রায় ৯৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা একটি উল্লেখযোগ্য দিক।


পাসের হার ও ফলাফলের মান

এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে ৮১,৬৪২ জন শিক্ষার্থী পাস করেছেন। এবং গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৫৭ শতাংশ

বিশেষজ্ঞদের মতে, এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ ছিল। যারা নিয়মিত পড়াশোনা, মডেল টেস্ট ও সময় ব্যবস্থাপনায় দক্ষ ছিলেন, তারাই ভালো ফল করেছেন।


লিঙ্গভিত্তিক ফলাফল বিশ্লেষণ

লিংগ ভিত্তিক বিশ্লেষন করলে দেখা যায়

  • ছাত্রী পাস করেছেন: ৫০,৫১৪ জন (৬১.৮৭%)
  • ছাত্র পাস করেছেন: ৩১,১২৮ জন (৩৮.১৩%)

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছরও মেয়েরা মেডিকেল ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন। এটি বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের একটি ইতিবাচক ইঙ্গিত।


মেধাতালিকা ও প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থী

Medical ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী ৫,৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তারা সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাবেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছেন, যাদের সাধারণভাবে “সেকেন্ড টাইমার” বলা হয়। এটি প্রমাণ করে যে ধারাবাহিক প্রস্তুতি ও অধ্যবসায় এই পরীক্ষায় বড় ভূমিকা রাখে।


আসনসংখ্যা ও প্রতিযোগিতার বাস্তব চিত্র

বাংলাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে আসনসংখ্যা সীমিত। অন্যদিকে পরীক্ষার্থীর সংখ্যা প্রতিবছর বাড়ছে। এবছর গড়ে প্রতি একটি আসনের বিপরীতে প্রায় ১০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেছেন
আরো পড়ুনঃ –সরকারি ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন
এই বাস্তবতা থেকেই বোঝা যায় কেন মেডিকেল ভর্তি পরীক্ষা দেশের সবচেয়ে কঠিন ও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর একটি হিসেবে পরিচিত।


ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

  • বেসিক কনসেপ্ট পরিষ্কার করা
  • নিয়মিত মডেল টেস্ট দেওয়া
  • আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ
  • সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন
  • মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা

শুধু কোচিং নির্ভর না হয়ে পরিকল্পিত আত্মনির্ভর পড়াশোনাই মেডিকেল ভর্তি পরীক্ষায় সফলতার মূল চাবিকাঠি।


২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আবারও প্রমাণ করেছে যে এই পরীক্ষাটি কেবল জ্ঞানের নয়, বরং ধৈর্য, প্রস্তুতি ও আত্মবিশ্বাসেরও পরীক্ষা। যারা এবছর সফল হয়েছেন, তাদের জন্য সামনে অপেক্ষা করছে একটি সম্মানজনক চিকিৎসা পেশা।

আর যারা এবার সুযোগ পাননি, তাদের জন্য এই অভিজ্ঞতা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে।


তথ্যসূত্র:
Jagonews24 (বাংলা)

www.jagonews24.com

0people liked this

SA Samim

Simple persion with simple thought.

View all articles by SA Samim

Leave a comment

You May Also Like

Categories